২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫টি রুটের বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

ফরিদপুর বাস মালিক সমিতি একতরফাভাবে রোববার রাজবাড়ী থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রাজবাড়ী বাস মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জের ধরে ফরিদপুর বাস মালিক সমিতির শ্রমিকরা সকালে রাজবাড়ী থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলাচলকারী খুলনা, বরিশাল, যশোর, বেনাপোল ও দর্শনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাঁচটি বাস আটক করে যাত্রীদের নামিয়ে দেয়।

পরে তারা একতরফাভাবে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া সকল বাস ফরিদপুরের উপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়।

এর ফলে ঈদকে সামনে রেখে এ রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছে।

জানা গেছে, রাজবাড়ী ও ফরিদপুর বাস মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-ফরিদপুর বাস চলাচলে ট্রিপ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রাজবাড়ী-ফরিদপুর, দৌলতদিয়া-ফরিদপুর সরাসরি বাস চলাচল বন্ধ থাকে। গত ২৫ জুন বিআরটিএ চেয়ারম্যান পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে সমস্যা সমাধানের চেষ্টা করলেও তার সমাধান হয়নি।

বর্তমানে দুই জেলার সীমান্তবর্তী এলাকা পর্যন্ত বাস চলাচল করছে। ফলে যাত্রী সাধারণ পরিবার পরিজন নিয়ে একাধিকবার বাস থেকে উঠানামা করে দারুন দুর্ভোগ পোহাচ্ছে।