মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২
মুন্সিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় রোববার চালকসহ চার জন নিহত এবং দু’জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়ায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্যাক্সি ও বিপরীত দিক থেকে আসা পেপসি কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্যাক্সিক্যাবের ড্রাইভারসহ ঘটনাস্থলেই চার জন নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। ট্যাক্সিক্যাবের নিহত ড্রাইভার মকবুল হোসেন ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ওই সড়কে কমপক্ষে ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
