২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন হওয়ার অভিযোগের ২ বছর পর জীবিত উদ্ধার

খুন হওয়ার কথিত অভিযোগের প্রায় দু’বছর পর ঢাকার শেখ সাহেব বাজার এলাকা থেকে শনিবার রাতে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সিরাজদিখানের রিনা আক্তারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

২০০৩ সালের ২৮ ডিসেম্বর রিনাকে (৩৫) অপহরণের পর হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে সিরাজদিখান থানায় মামলা করেন রিনার ছোট ভাই সিরাজ ভাই। মামলা নম্বর ১১ (১২) ০৩।

এ ঘটনায় পুলিশ চার্জশিটও দেয়। দীর্ঘদিন কারা ভোগ করেন এই মামলার আসামি শেখ সিরাজমিয়া ও অন্য এক ব্যক্তি।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ বিক্রমপুরের সিরাজদিখানের টেঙ্গুরিয়া গ্রামের আবদুল হামিদ ব্যাপারীর কন্যা রিনা আক্তার তার সাবেক স্বামীর স্থানীয় রাঙাবালিয়া গ্রামে যায় সন্তানকে দেখতে। এরপরই সে নিখোঁজ হয় বলে পুলিশকে রিনার ভাই অভিযোগ করে। এ ঘটনায় রক্তমাখা শাড়ি, স্যান্ডেল, ও ভ্যানিটি ব্যাগও পুলিশ উদ্ধার করে।

পুলিশ এখন বলছে, পূর্ব শত্রুতার জের ধরে বিদেশ ফেরত সিরাজ মিয়াকে ফাঁসানোর জন্যে এই মামলা দায়ের করা হয়।

উদ্ধারের পর রিনা আক্তারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।