২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের হামলায় ট্রাফিক সার্জেন্ট আহত

ঈদকে সামনে রেখে জেরাপূর্বক গাড়ি থামিয়ে মহাসড়কে চাঁদাবাজি করতে গিয়ে পরিবহন শ্রমিক ও বাসযাত্রীদের হামলায় গুরুতর আহত হয়েছে এক ট্রাফিক সার্জেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার সকাল ১০ টায় রাজধানী উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সার্জেন্ট আনোয়ারুল কবীরকে (৪০) উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বিআরটিসি ও আবাবিল পরিববহনের দুটি বাস আটক করেছে।