শ্যামা পূজা ১ নভেম্বর
হিন্দু ধর্মাবলম্বীদের চলতি বছরের শ্রী শ্রী শ্যামা পূজা ১ নভেম্বর উদযাপিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে শব্দবাজি ব্যবহার থেকে বিরত থাকতে সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
