কলাপাড়ায় মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত
কলাপাড়া-কুয়াকাটা সড়কের নয়াপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় একটি মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক (৫৫)।
দুর্ঘটনার পরপরই চালক জামাল পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, লাইসেন্সবিহীন হিসেবে চিহ্নিত এ ধরনের মোটর সাইকেল এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটায়। এসব অবৈধ মোটর সাইকেল বন্ধের দাবিতে ইতোমধ্যে বেশ কিছু বিক্ষোভ-সমাবেশও আয়োজন করা হয়েছে।
কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ নেয়নি।
