দিল্লি বিস্ফোরণ: বাংলাদেশীদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস
দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কোন বাংলাদেশীর হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রেস সেক্রেটারি আনোয়ারুল হক বলেছেন, আমরা দিল্লিতে বাংলাদেশীদের খোঁজ খবর নেয়ার চেষ্টা চালাচ্ছি। তবে এতো তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়।
আনোয়ারুল হক বলেন, এখন এখানে খুবই উত্তেজনা বিরাজ করছে। চারপাশে শত শত অ্যাম্বুলেন্স আর ফায়ার বিগ্রেডের সাইরেনের আওয়াজ। নানারকম গুজব ছড়িয়ে পড়ছে। লোকজন দ্রুত বাড়ি ফিরছে। তিনি বলেন, ঘটনার পরপরই দোকানপাট বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
