২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে বোমা হামলায় নিহত ৫০

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার সিরিজ বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত এবং বহু হতাহত হয়েছে। হামলার সময় পুরো শহর প্রকম্পিত হয়ে উঠে। ঘটনার পর দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শহরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ছয়টায় পাহারগঞ্জ বাজারের রেল স্টেশনে প্রথম বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই ১৫ জন নিহত এবং বহু হতাহত হয়।

এ ঘটনার ৩৫ মিনিট পর দক্ষিন দিল্লির সরোজিনী নগর মার্কেটে দ্বিতীয় বোমা হামলার ঘটনা ঘটে। এতে মার্কেটটিতে আগুন ধরে যায়। এছাড়া গোবিন্দপুরে আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বোমা হামলা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে দেশটির নিরাপত্তা বাহিনী একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।