২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর জেএমবি নেতা মামুন তিনদিনের রিমান্ডে

সারা দেশে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার অভিযোগে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের হাতে আটক জেএমবি নেতা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্যে শনিবার তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এদিন তাকে আদালতে হাজির করা হলে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।

মামুনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শুক্রবার রাতে সোনাকান্দর গ্রাম থেকে আনিস এবং ভবানীপুর গ্রাম থেকে মাসুদ নামে আরো দুই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে গতমাসে শহরে বেড়াডাঙ্গা গ্রাম থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক আব্দুর রাজ্জাককে আরও জিজ্ঞাসাবাদের জন্যে ঢাকার যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আল্লাহর দল নামের একটি ইসলামী দলের সাথে জড়িত বলে জানিয়েছে।