২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বিআরটিসির বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে ৬০ হাজার টাকা মূল্যের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শুক্রবার রাত ৮টার দিকে বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটিতে ছয়/সাত জন যাত্রীবেশী সশস্ত্র ডাকাত মহাসড়কের নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা অতিক্রমকালে যাত্রীদের উপর ঝাপিয়ে পড়ে।

এসময় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার পুরনো ব্রহ্মপুত্র ব্রিজের পশ্চিম পাড়ে নেমে পড়ে।

এসময় যাত্রীদের আর্তচিৎকারে রায়পুরা থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে।