২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর বোমা হামলা, পুলিশ কর্মকর্তা আহত

চুয়াডাঙ্গা শহরে শুক্রবার রাত আটটার সময় পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পুলিশের একজন কর্মকর্তা আহত হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

আহত শহীদুল ইসলাম (৪৫) ট্রাফিকের একজন ইনস্পেক্টর। পুলিশ কর্মকর্তা শহীদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।

কারা এ বোমা হামলা চালিয়েছে এ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের মুখে কলেজ রোডে ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল ইসলাম এবং কনস্টেবল আতিয়ার, আজাদ ও মজিবুর চেকপোষ্ট বসিয়ে চেকিং করছিল। রাত আটটার দিকে পার্শ্ববর্তী জেলা পশু হাসপাতাল চত্ত্বর থেকে দুর্বৃত্তরা পরপর ৩ টি শক্তিশালী বোমা হামলা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমা তিনটি বোমা বিস্ফেরিত হয়। এ সময় বোমার স্পিন্টার মাথায় ও পায়ে ঢুকে ট্রাফিকের শহিদুল ইসলাম আহত হন।

এ ব্যাপারে পুলিশ সুপার মো: সরওয়ার বলেন, পুলিশকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে এটা স্পষ্ট। তবে কারা কি কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।