আমদানি পণ্যের আড়ালে চোরাচালান, কোটি টাকার থ্রি পিস আটক
আমদানি পণ্যের আড়ালে ভারত থেকে আনা বিপুল পরিমান থ্রি পিসের চালান বেনাপোল সীমান্তে আটক করেছে বিডিআর। আটকতৃত থ্রি পিসের মূল্য কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বিডিআর সুত্র জানায়, তাজ ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে দুই হাজার ৩ শ’ ৪৪ কার্টন পানির গ্লাস আমদানির জন্যে এলসি খোলে। শুল্ক পরিশোধের শেষে বৃহস্পতিবার গ্লাসবাহী চারটি ট্রাক বেনাপোল বিডিআর বাঁশকলের কাছে পৌঁছলে বিডিআর সদস্যরা তল্লাশি করে দেখতে পায় ৮৩টি কার্টন বেশি রয়েছে। অতিরিক্ত কার্টনে উন্নতমানের থ্রি পিস রয়েছে।
বিডিআর ধারণা করছে এ থ্রিপিসের দাম কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
২৫ রাইফেল ব্যাটালিয়নের একজন উধ্বতন কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।
