২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বৃহস্পতিবার রাত নয়টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেল স্টেশনের কাছে আমদানীকৃত ভারতীয় পণ্যবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এই অচলাবস্থার সৃষ্টি হয়। লাইনচ্যুতির ফলে চাপাইনবাবগঞ্জ থেকে যাত্রী ও মালবাহী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।