বগুড়ায় যমুনার গ্রাসে ঘরহারা মানুষেরা কেমন আছে?
বগুড়ার যমুনার ভাঙ্গনে ভিটে মাটি হারা মানুষের মাঝে মঙ্গা নেই। তবে প্রতিদিনের এক মুঠো খাবারের জন্য চলছে তাদের কঠিন সংগ্রাম।
যমুনার কড়াল গ্রাসে সব হারিয়ে সামান্য আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধারে। তাদের এসব সারি সারি টিনের ঘর দেখলে হয়তবা অনেকের মানে প্রশ্ন জাগবে অভাব কোথায়? এটাই তাদের জীবন।
পয়ষট্টি বছরের জনাব আলীর সংসার চলে ঘাস বিক্রি করে। এদেরে আদিবাস ছিল সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামে। তিন তিনবার যমুনার ভাঙ্গনে এখান এসে ঠাঁই নিয়েছে ধুনট উপজেলার শহড়া বাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এদের মত কয়েক হাজার পরিবারের শেষ আশ্রয়স্থল এখন বাঁধ।
সরেজমিনে শহড়াবাড়ী আটাচর, শিমুলবাড়ী, বানিয়াজান এলাকা ঘুরে জানা গেল, প্রতি বছরই যমুনার ভাঙ্গনে তাড়িত হয়ে ভাঙ্গন এলাকা ছেড়ে এক স্থান থেকে অন্য স্থানে আবাস গাড়ছে। এমনও আছে কেউ কেউ ১০/১২ বার তাদের বাড়ী বদলিয়েছে। আরও জানা গেল, যাদের শতশত বিঘা জমি ছিল তারাও এখন বাধ্য হয়েই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এদেরই একজন সাহাতাব সরকার। বন্যা নিয়ন্ত্রণ বাধ ঘুরে জানা গেল নুতন নুতন টিনের ঘর থাকলেও সামনে তারা নিঃস্ব। ওই সব ঘর হয় সরকারি সাহায্যে, নয়তো কোন এনজিও কিংবা বৃত্তবানদের দেওয়া রিলিফ। জানা যায়, ভিটে মাটি হারা এসব মানুষ কেউ ঘাস সংগ্রাহ করে, কেউ নদী থেকে বালু তুলে জীবন সংগ্রামে প্রতিদিন নিজেকে ব্যস্ত রেখেছে। জমি হারা, বাড়ি হারা এসব বাধবাসীর মহিলারা কাজের সন্ধানে ছুঁটে রাজধানীর দিকে। তরুনী যুবতীরা কাজ পায় গার্মেন্টস ফ্যাক্টরিতে, বয়ষ্কারা নির্মাণ কাজে। পুরুষরাও সচ্ছলতা আনতে যায় চট্টগ্রামে জাহাজ কাটার কাজে। এমনি ভাবে জীবন চালালেও যমুনার সাথে সংগ্রাম করা এই মানুষগুলোর কারো হাতে ভিক্ষের ঝুলিও ওঠে।
কথা হলো জোবেদা (৪৫) এর সাথে। বয়সের তুলনায় অনেক বেশি দুর্বল ও ক্ষীণ। কাজও করতে পারেনা। এদের সংখ্যাও কম নয়। এসব লোকদের স্থানীয় কিংবা সরকারী ভাবে তেমন সাহায্য না করায় বাঁধে কোন প্যান্ট, স্যুট পরা লোক দেখলেই রিলিফের খাতায় নাম ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে।
