২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন কারাগারে ১০০০ বিদেশি বন্দি রয়েছে

দেশের বিভিন্ন কারাগারে প্রায় এক হাজার বিদেশি নাগরিক বন্দি রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বন্দির সাজার মেয়াদ ইতোমধ্যেই শেষ গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

‘রিলিজড প্রিসনার’ হিসেবে চিহ্নিত এসকল কয়েদীরা দুই থেকে পাঁচ বছর ধরে সুবিধা বঞ্চিত হয়ে বসবাস করছে। জেল সূত্র জানায়, এ সকল কয়েদীর খাবারের জন্যে সরকারের প্রতি মাসে ৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। তাদের মুক্তি বা প্রত্যাবাসনের ব্যাপারে সংশ্লিষ্ট বিদেশি মিশন বা সরকার কোন আগ্রহ দেখাচ্ছে না।

কারাগারে ব›দি মায়ানমারের নাগরিকরা সামরিক জান্তার হয়রানির ভয়ে দেশে ফেরত যেতে চান না। মায়ানমারের নাগরিকদের অধিকাংশই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম ও কুমিল্লার জেলে রয়েছেন।

বিদেশি কারাব›দির মধ্যে মায়ানমারের ৬০০ শ’, ভারতের ২০০ শ’, থাইল্যান্ডের ৭০ এবং বাকিরা শ্রীলংকা, নেপাল, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও সৌদি আরবের নাগরিক।

কারাবন্দিদের মধ্যে ২শ’ জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে অবস্থান করছে। প্রায় ৪শ’ জন বিভিন্ন মামলায় বছরের পর বছর বিচারের অপেক্ষায় রয়েছেন।

সূত্রসমূহের মতে, শুধু কক্সবাজার কারাগারেই প্রায় ৫০০ মায়ানমারের নাগরিক আছে। তাদের বেশিরভাগ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম। অবৈধ অনুপ্রবেশ, ডাকাতি, অস্ত্র ও মাদকের চোরাচালানিসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) কারাবন্দীদের মুক্তির ব্যাপারে আইন সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু এ প্রক্রিয়াটি বর্তমানে স্থগিত আছে।

আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বিদেশি কারাবন্দিদের সাথে ইউএনএইচসিআর’র কর্মকর্তারা সাক্ষাৎ করতে চাইলে কক্সবাজার কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে অনুমতি দেয়নি।

ইউএনএইচসিআর কর্মকর্তাদের মতে, এ ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।