২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা অধিদপ্তরের দেয়াল ধসে নিহত ১ আহত ৪

ঢাকা কেন্দ্রীয় কারা অধিদপ্তরের দেয়াল ধসে একটি টিনশেড ঘরের ওপর পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় এক তরুনী নিহত ও অপর চার জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিহতের নাম হাজেরা, ২০।

আহতরা হচ্ছে লাবু, হালিমা, আনোয়ারা ও খাদিজা আখতার। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয়দের উদ্ধৃত করে পুলিশ সূত্র জানায়, কারা স্টাফ কোয়ার্টারে আত্মীয়ের বাসায় বেড়াতে এসছিলো হাজেরা।

ময়না তদন্তের জন্যে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।