২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বিটিভি ও বিটিভি ওয়াল্ড সরাসরি সম্প্রচার করবে

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বিষয়ক জাতীয় কমিটির অন্তর্গত ‘তথ্য ও গণমাধ্যম’ এবং ‘প্রেস পাবলিকেশন ও স্যুভেনির’ সংক্রান্ত সাব কমিটির যৌথ সভায় মঙ্গলবার এ কথা জানানো হয়।

তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম।

সভায় সার্ক সম্মেলনের প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় আরও জানানো হয়, দেশীণ্ডবিদেশী সাংবাদিকদের সার্ক সম্মেলনের খবর কভার করার জন্য হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া সেন্টার খোলা হবে। মিডিয়া সেন্টারে ৫টি আইএসডি কার্ড ফোন, ৫টি আইএসডি ফ্যাক্স, ৫টি আইএসডি ফোন, ৫০টি কম্পিউটার এবং একটি কালার ল্যাব থাকবে।

তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

সভায় তথ্য সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান, বেতারের মহাপরিচালক নাজমুল আহসান, প্রধান তথ্য কর্মকর্তা আবু জাফর মোঃ ইকবাল, বিটিভির মহাপরিচালক এ কে এম হানিফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক জহিরুল হক, ডিএফপি’র মহাপরিচালক কানিজ ফাতেমা এবং পিআইবি’র মহাপরিচালক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।