বেতন ও বোনাসের দাবিতে সিইউজের ব্যতিক্রমধর্মী কর্মসূচি
চট্টগ্রামের স্থানীয় দু’টি পত্রিকার সাংবাদিক কর্মচারিদের ঈদ বোনাস ও বকেয়া বেতনের দাবিতে ব্যতিক্রমধর্মী মোনাজাত কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)।
দৈনিক কর্ণফুলী ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ কার্যালয়ের সামনে ২৯ অক্টোবর সকাল ১১টায় সৃষ্টিকর্তার বিশেষ রহমত প্রার্থনা করে এই মোনাজাত কর্মসূচি পালন করা হবে।
সিইউজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বকেয়া পরিশোধের জন্যে চিঠি দেওয়া সত্ত্বেও এ দুই পত্রিকার কর্তৃপক্ষ সাংবাদিক কর্মচারিদের চার থেকে পাঁচ মাসের বেতন পরিশোধ করছে না। ফলে রমজানের এই দুর্মূল্যের বাজারে সাংবাদিক কর্মচারিরা মানবেতর জীবন-যাপন করছে।
সিইউজের সাধারণ সম্পাদক শহীদুল আলম জানিয়েছেন, সাংবাদিক কর্মচারিদের বকেয়া বেতন ও বোনাসের প্রয়োজনীয়তার বিষয়টি উপলদ্ধি করানোর জন্যে আমরা পবিত্র রমজানে ভিন্নধর্মী এই কর্মসূচি পালন করবো।
