২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মেঘনা থেকে সার বোঝাই ট্রলার আটক

ভোলার মেঘনা নদী থেকে দুটি পৃথক অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জোনাল কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা একটি মাছ ধরা ট্রলারকে ধাওয়া করে।

পাচারকারীরা অভিযানের সংবাদ পেয়ে মেঘনার নতুন একটি চরে ট্রলার ভিড়িয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড ২৫০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলারটি তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে, এর আগেও মেঘনা নদীতে দুটো কার্গো জাহাজে পৃথক অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ১০ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪ হাজার বস্তা সার আটক করে।

সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, এসব সার মায়ানমারে পাচার করা হচ্ছিল।