২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বিমান দুর্ঘনটায় নিহতদের পরিবারের প্রতি খালেদা জিয়ার শোক

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বুধবার নাইজেরিয়ার রাষ্ট্রপতি ওলুুসিগুন ওবাসানজু’র কাজে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি গভীর দুঃখের সাথে জানতে পারলাম, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস এর কাছে লিসা গ্রামে এক বিামান দুর্ঘটানায় বহু প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে নিহতদের পরিবাররে প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী বার্তায় আশা প্রকাশ করেন, নাইজেরিয়ার জনগণ সাহসিকতার সাথে জাতীয় এই দুর্যোগ মোকাবেলা করার সামর্থ অর্জন করবে।