রামসর এলাকাগুলো রক্ষায় সার্ক বিশেষজ্ঞরা সুন্দরবনে অনুষ্ঠিত কর্মশালায় যোগ দিয়েছেন
সুন্দর বনের বাঘ সংরক্ষণের জন্য নির্ধারিত এলাকায় ষুক্তরাষ্ট্র ও সার্কভূক্ত রাষ্ট্রের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞরা জলাভূমি রক্ষা ও ইকো-টুরিজমে সহায়তা দান বিষয়ে আলোচনার লক্ষ্যে চারদিন ব্যাপি এক কর্মশালায় যোগ দিয়েছেন।
কর্মশালার যৌথ আয়োজক ইউনাইটেড স্টেট অব এডুকেশন ফাউন্ডেশন ইন ইন্ডিয়া (ইউএসইএফআই) এর নির্বাহী পরিচালক জেন ই. সুকশি বলেন, পর্যটনকে উৎসাহ দানের পাশাপাশি কর্মশালার প্রধান ভুমিকা হবে এশিয়ার বৃহত্তর ম্যানগ্রভ ফরেস্ট রক্ষায় ভুটান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার বিশেষজ্ঞদের মতামত সমন্বিত করা।
তিনি বলেন, সার্ক’র বিশেষজ্ঞরা জলাভূমির আন্তর্জাতিক গুরুত্ব শীর্ষক সম্মেলন অনুসারে জলাভূমি রামসর এলাকা নিয়ে আলোচনা করেবেন এবং এ এলাকাকে বিশেষ বৈজ্ঞানিক আগ্রহের জায়গা হিসেবে চিন্থিত করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, সার্ক অঞ্চলে প্রায় ৪০টি রামসর এলাকা সহ অসংখ্য জলাভূমি রয়েছে। এসকল জলাভূমি ও রামসর এলাকা মিলে একটি গুরুত্বপূর্ণ পরিবেশ ব্যবস্থা তৈরি করেছে, যা বর্তমানে চূড়ান্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এছাড়া এ অঞ্চলে জন্মানো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, নির্বিচারে গাছপালা কেটে ফেলা এবং অবৈধ ভাবে বন্য প্রাণী হত্যার কারণে এ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী হুমকির মুখে পড়েছে। সরকার পর্যটনকে উৎসাহিত করতে চাইলেও বন্যপ্রাণী নিধন বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এ ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে না।
ইকো-টুরিজম এবং পরিবেশ অর্থনীতি বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ জেমস স্টিভেন বলেন, ইকো-টুরিজমকে উৎসাহিত করতে প্রয়োজন, স্থানীয় পর্যায়ে কার্যকরি উদ্যোগ। এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পর্যটন বড় ভুমিকা পালন করতে পারে। তিনি বলেন, এ অঞ্চলে পর্যটকের সংখ্যা আশানুরুপ বৃদ্ধি পাবে যদি এখানকার জনগণ বন্যপ্রাণী ও জলাভূমি সংরক্ষণে সচেতন হয়ে ওঠেন।
ইকো-টুরিজম এন্ড বায়োডাইভরসিটি : শ্রিঙ্কিং ওয়েটল্যান্ডস শীর্ষক কর্মশালাটি শেষ হবার পর বিশেষজ্ঞগণ দেশের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকাররে কাছে তাদের পরামর্শগুলো পাঠাবেন।
ইউএসইএফআই পশ্চিম বঙ্গ সরকারের বন বিভাগের সহায়তায় এ কর্মশালাটি আয়োজন করছে। দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুলব্রাইট স্কলারস এবং ভুটান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের ৩০জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেবেন।
