১০ টি এয়ারবাস এ৩৩০ কেনার জন্য জেট এয়ারওয়েজের চুক্তি
জেট এয়ারওয়েজ বিমান বহরে এয়ার বাসের এ৩৩০-২০০ মডেলের দশটি নতুন উড়োজাহাজ অন্তর্ভূক্ত হতে যাচ্ছে। এ ব্যাপারে সংস্থা দু’টির মধ্যে একটি ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জেট এয়ারওয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৭ সালের প্রথম দিকে এয়ারবাসের এ৩৩০ মডেলের উড়োজাহাজগুলো তারা বুঝে পাবে। ভারতীয় সংস্থাগুলোর মধ্যে জেট এয়ারওয়েজই প্রথমবারের মতো এই নতুন মডেলের উড়োজাহাজ তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে।
জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গোয়ালা বলেন, বিপুল সংখ্যক
আন্তর্জাতিক যাত্রীকে আকর্ষণ করতে এবং যাত্রীদের আরাম, অর্থনৈতিক সক্ষমতা ও রুচিকে প্রাধান্য দিয়েই আমরা জনপ্রিয় সংস্থা এয়ারবাসের এ৩৩০ মডেলের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, এর ফলে বিমান সংস্থাটির বহরে আধুনিক ও উন্নত প্রযুক্তির বিমান অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।
এই চুক্তি সম্পর্কে এয়ারবাসের প্রেসিডেন্ট এবং সিইও গোস্টাভ হুমবার্ট জানান, বিশ্বব্যাপি ভারতীয় উড়োজাহাজ ভ্রমণের দ্রুত প্রসার ঘটছে।
নতুন প্রতিটি উড়োজাহাজের বিজনেস ও ইকনমিক ক্লাসে বিলাসবহুল আসনসহ প্রায় ২২০জন যাত্রীর জন্য আসন থাকছে।
