নীলফামারীতে অগ্নিকাণ্ডে ডিমলার চাপানিহাট ভস্মিভুত
নীলফামারীর ডিমলা উপজেলার প্রসিদ্ধ চাপানীহাট বুধবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়েছে।
এলাকাবাসী এবং পুলিশ জানায়, হাটের জনৈক অতুল চন্দ্র রায়ের চায়ের দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখা সম্পুর্ণ হাটটিকে মুহুর্তের মধ্যে গ্রাস করে ফেলে। অগ্নিকাণ্ডে মালামালসহ অন্তত ৩৫টি দোকান মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ও ডোমার দমকল বাহিনীর দুটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল উদ্ধারের নামে কতিপয় দুর্বৃত্ত কমপক্ষে ৫০টি দোকানে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মেসবাউল আলম দোকান লুটপাটের কথা স্বীকার করে বিডিনিউজকে বলেন, পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
