চট্টগ্রামে শিবের মন্দিরে মূর্তি ভাংচুর
চট্টগ্রাম নগরীর গোলপাহাড় গোয়ালঘর এলাকায় মঙ্গলবার দুপুরে দুষ্কৃতিকারিরা হিন্দু শিব মন্দিরের মূর্তি ভাংচুর করার জের ধরে তাদের সাথে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক জমি অবৈধভাবে দখল করার প্রতিবাদে এলাকাবাসীরা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে ফিরে আসার পরপরই দখলকারির সমর্থকরা প্রথমে এলাকাবাসীদের জায়গা ছেড়ে দেয়ার জন্যে হুমকি দেয়।
এ সময়ে হিন্দু এলাকাবাসী দুষ্কৃতিকারিদের বাধা দিতে গেলে দুষ্কৃতিকারিরা শিব মন্দিরের পুজারী মনিন্দ্র চক্রবর্তীকে মারধোর করে এবং মূর্তি ভাংচুর করে।
পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুষ্কৃতিকারিরা স্থান ত্যাগে বাধ্য হয়। এলাকাবাসী সিটি করপোরেশনের নির্মাণ করা নগর স্বাস্থ্য কেন্দ্রের দেয়াল ভেঙ্গে দেয়।
পরে র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র জানায়, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
