সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্টের আদালতসমূহ ১০ নভেম্বর বন্ধ থাকবে, নতুন সময়সূচি নির্ধারিত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালতসমূহ ১০ নভেম্বর বন্ধ থাকবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞাপ্তিতে মঙ্গলবার জানানো হয়, ২০০৫ সালে সরকার ঘোষিত নির্ধারিত ছুটি এবং এই কোর্টের ১৬ জানুয়ারি ২০০৫ তারিখের ৯নং বিজ্ঞপ্তিতে প্রচারিত ছুটি ছাড়াও ওই দিন আদালত বন্ধ থাকবে।
এছাড়া সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের আদালতসমূহ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিসহ) খোলা থাকবে।
শক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন এ সময়সূচি নির্ধারণ করেছেন।
