নগরীতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধু নিহত, স্বামী গ্রেপ্তার
নগরীর শেরে ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার সকালে নিহতের স্বামী তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তেজগাঁও থানা পুলিশ স্বামী জাহাঙ্গীর ওরফে মিলনকে গ্রেপ্তার করে। আগুনে তার হাত পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় আটক স্বামী জানায় স্ত্রীর গায়ের আগুন নেভাতে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়।
নিহত গৃহবধূর নাম খালেদা খানম। তাদের উভয়ের বাড়ি পটুয়াখালি জেলায়।
তেজগাঁও পুলিশ জানায়, খালেদার ভাই মোহাম্মদ মিলন মৃধা মিলনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মিলন খালেদা গায়ে আগুন ধরিয়ে দিয়ে তাকে হত্যা করেছে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় একজন ড্রাইভার। স্ত্রীসহ সে বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের টিনশেড ঘরে থাকতো।
