২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ফুলতলা কটন মিলে অগ্নিকাণ্ড, ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাট সড়কের পায়গ্রাম এলাকার মেসার্স কেয়া কটন মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গোডাউনের রক্ষিত তুলা সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ৬৫ লাখ টাকা বলে দাবী করেছে মিল কতৃপক্ষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মিল কতৃপক্ষ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাত ১২ টায় কেয়া কটন মিলস লিমিটেডের দুটি গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িযে পড়ে। রাত একটায় খুলনা মগানগরী থেকে ফায়ার সার্ভিসের ৬ টি অগ্নিনির্বাপক গাড়ি এসে প্রায় চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেয়া কটন মিলসের ম্যানেজার কবীর বিডিনিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এলাকাবাসী জানিয়েছে, সিগারেট থেকে আগুনের সূত্রপাত। এলাকাবাসীর অভিযোগ, ইন্সুরেন্সের টাকা আদায়ের জন্য পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। তবে মিল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে আগুন নেভানোর সময় মিল এরাকার পাশের বাসিন্দা গোলাম রসুল, মঞ্জুর শেখ, নজরুল ইসলাম ও শামসুর রহমানের ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘরের মালামাল সরাতে গিয়ে শামীম (২২), হাসান (২০), আলতাফ (২৪), এবং শামসুর রহমান (৪৫) আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।