২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২ জন বিচারককে গানম্যান দেওয়া হয়েছে

দেশের তিনটি জেলার আদালতের এজলাসে ৩ অক্টোবরে বোমা হামলার ঘটনার পর চলতি সপ্তাহে কুষ্টিয়ার দু’জন বিচারককে গানম্যান দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তারা হলেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত উল্লাহ এবং স্পেশাল জজ আবদুর রশীদ মিঞা। এ দু’জন বিচারকই এখন গানম্যান নিয়ে চলাফেরা করছেন।

এছাড়া কুষ্টিয়ার জজ ও ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর প্রবেশমুখে তিনটি চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।

১৭ আগস্ট সারা দেশে ধারাবাহিক বোমা হামলার সময় কুষ্টিযার জজ কোর্ট চত্বরে দু’টি বোমা বিস্ফোরিত হয়েছিল। পরবর্তীকালে ৩ অক্টোবর দেশের তিনটি জেলার জজ কোর্টে আবার বোমা হামলার ঘটনায় এবং কুষ্টিয়া আদালতে ফের বোমা হামলা চালানোর হুমকির প্রেক্ষিতে আদালত পাড়ায় এ বিশেষ নিরাপত্তা নেওয়া হলো। তবে এ ব্যবস্থায় পর্যাপ্ত নয় বলে দাবি করছেন আইনজীবীরা।