২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ’পদোন্নতি বিষয়ক প্রজ্ঞাপন’ বাতিলের দাবিতে আদালতে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘পদোন্নতি বিষয়ক প্রজ্ঞাপন’ বাতিলের দাবিতে আদালতে একটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. ওয়াকিল আহমদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শমসের-উজ-জামানকে বিবাদী করে ছয় সেকশন অফিসার সোমবার গাজীপুর সিনিয়র সহকারি জজ আদালতে এ মামলা দায়ের করেন।

১৯ অক্টোবর রেজিস্ট্র্রার (ভারপ্রাপ্ত) শমসের-উজ-জামান স্বাক্ষরিত পদোন্নতি বিষয়ক ওই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।

মামলার (নং ৩৮৩/০৫) আর্জি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফতাব আহমাদ চাকরির সংবিধান লংঘন করে সিন্ডিকেটের মাধ্যমে মধ্যবর্তী পদ সৃষ্টি করে তার অনুগতদের পদোন্নতি দিয়েছিলেন।

আর্জিতে আরও উল্লেখ করা হয়, তিন থেকে চার বছর আগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের স্থলে নতুন প্রজ্ঞাপনে অপেক্ষকৃত নবীনরা লাভবান হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারি বিডিনিউজকে জানান, সাবেক ভিসি-উচ্চমান সহকারি, সেকশন অফিসার, সহকারি রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার পদগুলোর মধ্যবর্তী যথাক্রমে সহকারি সেকশন অফিসার, সিনিয়র সেকশন অফিসার, সিনিয়র সহকারি রেজিস্ট্রার পদ সৃষ্টি করে তার অনুগতদের পদোন্নতি দেন।

সর্বশেষ প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে বেআইনিভাবে সুবিধা ভোগীরাই উচ্চতর পদে আসীন হবে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালযের পুরনো কর্মকর্তা-কর্মচারিরা পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবেন।

নতুন প্রজ্ঞাপনের বিরোধীরা পদোন্নতির ক্ষেত্রে চাকরির বয়স, অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে বিবেচনায় আনার দাবি জানান।

ছয় সেকশন অফিসার-আমিনুল আকতার, মোহাম্মদ জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মোল্লা মাহবুব, এসএম মাসুদ রানা ও তাজুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।