২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৬০০ ওএমএস ডিলারের মাধ্যমে টিসিবি’র ডাল ও চিনি বিক্রি শুরু

ঢাকায় সোমবার থেকে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে টিসিবি আরও প্রায় ৫০০ ওএমএস ডিলারের মাধ্যমে মশুর ডাল ও চিনি বিতরণ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এনিয়ে ওএমএস ডিলারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০০।

ওএমএস ডিলারগণ প্রতি কেজি মশুর ডাল ৪২ টাকা ও চিনি ৩৪ টাকা দরে বিক্রি করবে। টিসিবি ক্রেতা সাধারণকে নিকটস্থ ওএমএস ডিলারদের সাথে যোগাযোগ করে ডাল ও চিনি ক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে।