২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপি নেতা মিজান হত্যাকান্ডের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি

খুলনা নগরীর দৌলতপুরে বোমা হামলায় বিএনপি নেতা মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অন্যদিকে দুই দফা জানাজা শেষে সোমবার গোয়ালখালী কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মিজান হত্যার প্রতিবাদে স্থানীয় বিএনপি ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিএনপির খুলনা মহানগর কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

রোববার রাত পৌনে আটটায় দৌলতপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় ঠিকাদার ও বিএনপির খুলনা মহানগরের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল (৩০) নিহত হন। রোববার গভীর রাতে নিহতের বড় ভাই আকরাম আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।