২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মহাত্মা গান্ধী স্মারক সদনের কার্যক্রম শুরু

ব্রিটিশ উপনিবেশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শীর্ষ নেতা মহাত্মা গান্ধীর গৌরব গাঁথা জনসম্মুখে তুলে ধরার জন্য ‘মহাত্মা গান্ধী স্মারক সদন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 03:23 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শনিবার সিপিবির কেন্দ্রীয় কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদনের উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ কার্যক্রম শুরুর এ ঘোষণা দেন।

এ প্রতিষ্ঠান গান্ধী চর্চা ছাড়াও বিশ্ব শান্তি ও উপমহাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এ উদ্দেশে একটি স্থায়ী প্রদর্শণশালা, একটি লাইব্রেরী, একটি মডেল প্রাথমিক বিদ্যালয় ও গান্ধীজির স্মৃতিবিজড়িত স্মৃতিফলক স্থাপন করবে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।