২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ও টাঙ্গাইলে হিন্দু পুরোহিতসহ ২ জনের লাশ উদ্ধার, টাঙ্গাইলে ৪ মাস পরে উদ্ধার হয়েছে যুবকের হাড়গোড়

শুক্রবার নরসিংদির হাড়িধোয়া নদী থেকে পুলিশ এক হিন্দু পুরোহিতের লাশ উদ্ধার করেছে। এদিকে ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, শহর সংলগ্ন হাড়ি ধোয়া নদী থেকে গোপাল বর্মন (৬০) নামের ওই হিন্দু পুরোহিতের লাশ শুক্রবার বিকেলে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত থেকে পুরোহিত নিখোঁজ ছিলেন।

ওই রাতে নরসিংদীর শিবপুর থানার আইউবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের এক কালী মন্দিরের দরজা ভেঙ্গে কে বা কারা পুরোহিতকে সহ মন্দিরের কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি ও পিতলের গোপাল মূর্তি নিয়ে যায়। ঘটনার পরপরই এ বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছিলো।

লাশটি ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি জানান, ভোলার মনপুরা উপজেলার জাজির হাট ইউনিয়নের চরফয়জুদ্দিনের মেঘনায় শুক্রবার বিকেলে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে হাত-পা বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে কুপিযে হত্যার পর যুবকটিকে মেঘনায় নিক্ষেপ করা হয়েছে।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, চারমাস আগে নিখোঁজ রিপন ওরফে টিপু (২৮)’র এর হাড়গোর পুলিশ শুক্রবার পৌরসভা এলাকার সাকরাইল গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে। মাত্র দু’শ টাকার জন্যে বন্ধুদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলো টিপু। সে শহরের বেবিস্ট্যান্ডের কান্দাপাড়ায় জুতা সেলাইয়ের কাজ করতো।