২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশী ট্যাক্সি চালক

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে দুই সপ্তাহ আগে অজ্ঞাত এক দুস্কৃতকারীর হামলায় আহত বাংলাদেশী ট্যাক্সি চালক নিউইয়র্কের একটি হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নিউইয়র্ক ট্যাক্সি শ্রমিক জোটের জি

জু ম্যাথিউ বলেন, আহত বাংলাদেশী বংশদ্ভুত ট্যাক্সি চালক শাজেদুর রহমানের পরিবারবর্গ নিউইয়র্ক ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে তার পাশে অবস্থান করে সৃষ্টিকর্তার কাছে স্বজনের আরোগ্য কামনা করছেন।

ম্যাথিউ জানান, ২ অক্টোবর সকালে কফি শপ থেকে বের হয়ে ট্যাক্সির কাছে যাওয়ার পথে কোনও কারণ ছাড়াই দুস্কৃতকারীরা শাজেদুর রহমানের ওপর হামলা চালায়। মাথায় আঘাতের কারণে তার মতিস্কে রক্তক্ষরণ হয়। এখন সে কোমায় রয়েছে এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

পুলিশের তদন্তকারীরা হামলাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

শাজেদুর রহমানের স্ত্রী জানান, তার স্বামী যুক্তরাষ্ট্রে এক বছর ধরে ট্যাক্সি চালাচ্ছে। ১৯৯০ সালে সে বাংলাদেশ থেকে নিউইয়র্কে আসে এবং গত বছর গ্রিনকার্ড পায়।