২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির সতর্ক সংকেত পেতে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব আবহাওয়া সংস্থা

সুনামি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে যাতে প্রয়োজনীয় তথ্য ও সতর্ক সংকেত পাওয়া যায় সেজন্যে বাংলদেশসহ ভারত মহাসাগরের ১৩ টি দেশের বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থা (জিটিএস) উন্নত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

জাতিসংঘ আবহাওয়া এজেন্সি বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) কয়েকটি দুর্গত দেশের যোগাযোগ উন্নত করার পরিকল্পনা চূড়ান্ত করতে জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বলা হয়, ওই সমস্ত দেশে পাঁচ মিনিট আগে সতর্ক সংকেত পেলে অনেক জীবন রক্ষা করা যাবে।

ডব্লিউএমও জানায়, ওই সমস্ত দুর্গত দেশগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং জিটিএস টেলিযোগাযোগ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ প্রয়োজন। এতে তারা প্রয়োজনীয় তথ্য পাবে এবং কর্তৃপক্ষকে সাবধান করতে পারবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্যে দেশগুলোর বৈশ্বিক টেলিযোগাযোগ ব্যবস্থা (জিটিএস) উন্নত করতে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রয়োজন হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ আবহাওয়া বিভাগের (এমইডি) উপপরিচালক আরজুমান্দ হাবিব বলেন, জুলাইয়ে ডব্লিউএমও’র একটি বিশেষজ্ঞ টিম বাংলাদেশ সফর করে। তারা এমইডি যাতে সতর্কতা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সে লক্ষ্যে এমইডি’র প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।