২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে কমিউনিটিভিত্তিক এসবিএ সফল করে তুলতে হবে: স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কমিউনিটি ভিত্তিক এসবিএ (স্কিল বার্থ এটেন্ডেন্ট) কর্মসূচি সফল করে তুলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এটি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের অন্যতম সূচক এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এসবিএ স্টিয়ারিং কমিটির বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কমিউনিটিভিত্তিক এসবিএ কর্মসূচি ইতোমধ্যেই আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। যে সকল এলাকায় এ কর্মসূচি চালু হয়েছে, সে সকল এলাকায় মাতৃ মৃত্যুর হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

বৈঠকে কমিউনিটিভিত্তিক এসবিএ প্রশিক্ষণের জন্যে কোর্স কারিক্যুলাম, এসবিএদের দায় দায়িত্ব এবং প্রশিক্ষণ মেয়াদ চূড়ান্ত করা হয়। কমিউনিটিভিত্তিক এসবিএ প্রশিক্ষণের জন্যে প্রথম ছয় মাস কাগজেণ্ড-কলমে প্রশিক্ষণ শেষে হাতেণ্ড-কলমে অভিজ্ঞতা লাভের জন্যে মাঠ পর্যায়ে নয় মাস কাজ করতে হবে। পরবর্তীতে আপগ্রেডেশনের জন্যে আরো তিন মাসের প্রশিক্ষণসহ মোট ১৮ মাসের প্রশিক্ষণ আয়োজন করা হবে।

বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ১৫শ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীকে কমিউনিটিভিত্তিক এসবিএ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৫ সালের মধ্যে দেশের সকল পরিবার কল্যাণ সহকারী এবং মহিলা স্বাস্থ্য সহকারীদের কমিউনিটিভিত্তিক এসবিএ ট্রেনিং সম্পন্ন করা হবে।

বৈঠকে স্বাস্থ্য সচিব আবু মো. মনিরুজ্জামান খান, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এ আকমল হোসেন আজাদ, অধ্যাপক বায়েজ ভূঁইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. ডুয়াংবেদী সংকোবল, ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুনিতা মুখার্জী, অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক এবি ভূঁইয়া ও গোলাম কিবরিয়াসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।