ঝিনাইদহে পৌর চেয়ারম্যান হত্যার দায়িত্ব স্বীকার করেছে জনযুদ্ধ
চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌর সভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান মণ্ডলের হত্যার দায়িত্ব স্বীকার করেছে।
তিনি বুধবার রাতে চরমপন্থিদের গুলিতে আহত হন এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথে মাগুরা হাসপাতালে মারা যান।
পার্টির পক্ষে আবির হাসান টেলিফোনে চুয়াডাঙ্গা ও যশোরের দু’টি আঞ্চলিক দৈনিকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে বিএনপি এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহ ও হরিনাকুণ্ডুতে বিক্ষোভ করেছে। তারা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।
এ হত্যাকাণ্ডের পর মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় সদর উইজেলার বাজার গোপালপুর চেকপোস্টে বাঁধা পেয়ে ঘাতকরা পুলিশের ওপর তিন রাউন্ড গুলি বর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পৌর চেয়ারম্যান হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
