২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী বোমা হামলায় বিদেশী বিনিয়োগ হ্রাস পেয়েছে : এফবিসিসিআই

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ব্যাপক হ্রাস পেয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) বুধবার এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

স্বরাষ্ট্র রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে বৈঠককালে শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, বোমা বিস্ফোরণের ভয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নেতৃবৃন্দ সরকারের প্রতি বোমা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আইন প্রণয়ণের আহ্বান জানান।

তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সাভার এলাকায় র‌্যাবের টহল বাড়ানোর আহ্বান জানান। কেননা সাভারে বিভিন্ন গার্মেন্টস কারখানার ব্যবসায়ীরা এখনও নীরব চাঁদাবাজির শিকার হচ্ছেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা নেতৃবৃন্দরা সপ্তাহে দুইদিনের পরিবর্তে রোববারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি জানান।

সূত্র জানায়, নেতৃবৃন্দ নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং ‘হলিডে মার্কেট’ করে তাদেরকে সেখানে পুর্নবাসনের সুপারিশ করেন।

এছাড়াও তাদের মতে রাস্তার ভিক্ষুকরা দেশের ইমেজ ক্ষুন্ন করছে বিধায় তাদেরকেও পুর্নবাসনের দাবি জানান।

নেতৃবৃন্দ সরকারের প্রতি ঈদে ভারতীয় পণ্য চোরাচালান রেধে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান।

হকারদের জন্যে হলিডে মার্কেট প্রতিষ্ঠা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন তারা সিটি করপোরেশনকে তিন বছর আগে এ ব্যাপারে অনুরোধ জানালেও করপোরেশন এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেনি।