২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন ও বিআরটিসি বাসে প্রতিবন্ধীরা অর্ধেক ভাড়ায় যাতায়াতে আইডি কার্ড পাবেন

প্রতিবন্ধীদের কল্যাণে ট্রেন এবং বিআরটিসি বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণসহ অর্ধেক ভাড়ায় দেশের সর্বত্র যাতায়াতের সুবিধার্থে আইডি কার্ড প্রদানের ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সার্টিফিকেটের ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য সরকারের এ কল্যাণমুখী কর্মসূচি বা¯তবায়নে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা-বিআরটিসি আইডি কার্ড প্রদানের ব্যবস্থা নেবে।

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা-বিআরটিসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য বিআরটিসি বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধার্থে আইডি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জয়নুল আবেদীন বক্তব্য রাখেন।