২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

বরিশালে বাকেরগঞ্জ-নেয়ামতি সড়কের ডাক্তারবাড়িতে বুধবার দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম লাল বানু (৭০)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, লাল বানু সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটি বর্তমানে বাকেরগঞ্জ থানার হেফাজতে আছে।