দুর্নীতি মামলা: খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জেলহাজতে
দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের দায়ের করা একটি মামলায় বালিয়াঘাটা থানা পুলিশ মঙ্গলবার রাতে প্রকৌশলী এ এস এম সালাম মিয়াকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট এবং হুমকির অভিযোগে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
