কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ইমামসহ ১২ জন আহত
পটুয়াখালীর কলাপাড়ার ফাঁসিপাড়া আশ্রয়ন প্রকল্প জামে মসজিদে সন্ত্রাসীদের হামলায় ইমামসহ কমপক্ষে ১২ জন আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, তারাবীহ নামাজের সময় মঙ্গলবার রাতে এলাকার জলিলের (২৫) নেতৃত্বে ১৫/১৬ জন সন্ত্রাসী মসজিদে ঢুকে মুসল্লীদের এলোপাথারি মারধর করে। হামলায় মসজিদের ইমাম সুলতান মাহমুদ (৩০), ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক হাওলাদার (৫০)সহ কমপক্ষে ১২ জন আহত হয়।
হামলার কারণ জানা যায়নি। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লতাচাপলী ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।
