২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরের বালকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা স্থগিত করেছে হাইকোর্ট

হাইকোর্ট মঙ্গলবার ১০ বছরের বালকের বিরুদ্ধে দায়ের করা একটি ধর্ষণ মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

১১ বছর বয়সী জুলিয়া গণধর্ষণ মামলায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারহা ইউনিয়নের ১০ বছর বয়সী বালক পলাশকে আসামি করা হয়।

পলাশের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ কেন এ মামলা খারিজ করা হবে না সে ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর আদেশ জারি করেন।

গত ১০ সেপ্টেম্বর জুলিয়া ধর্ষণের অভিযোগে মো. ফজলের পুত্র পলাশসহ তিনজনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে পলাশ তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজের আবেদন জানায়।

হাইকোর্টে জারি করা কারণ দর্শানোর নোটিশের নিষ্পত্তির আগ পর্যন্ত এ মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

খারিজ আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. সেলিম।