উপরিভাগের পানির ওপর ভিত্তি করে একটি টেকসই ব্যবস্থা প্রনয়ণ করতে ওয়াসার প্রতি মান্নান ভূইয়ার আহ্বান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া রাজধানী ঢাকার পানির চাহিদা মেটানোর জন্যে উপরিভাগের পানির ওপর ভিত্তি করে একটি টেকসই ব্যবস্থা প্রনয়ণ করতে ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, রাজধানীর পানির চাহিদার মোট ৮০ শতাংশই ঢাকা ওয়াসা পূরণ করে। আর ঢাকা ওয়াসার পানির ৮২ শতাংই মাটির নিচ থেকে সংগ্রহ করা হয় এবং এর ফলে ভূ গর্ভস্থ পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্যে সুখকর নয়।
মঙ্গলবার পানি সরবরাহ নীতিমালার ওপর ঢাকা ওয়াসা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্ততায় তিনি এ কথা বলেন। শেরে বাংলানগর এলজিইডি ভবনে অনুষ্ঠিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন জিয়াউল হক জিয়া বলেন, ঢাকা মহানগরের বাসিন্দাদের চাহিদা পূরনে চেষ্টা করছে ওয়াসা। সুয়ারেজ ব্যবস্থা ও পানি সরবরাহের মানও উন্নত হচ্ছে।
কর্মশালায় সভাপতির বক্ততায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব আবুল কাশেম বলেন, এ কর্মশালার মাধ্যমে ভুক্তভোগির কাছ থেকে পরামর্শ নিয়ে পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার পরিচালক ড. কাজী আলী আলম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্টি ডিরেক্টর হুয়া ডু , শাকিল আহমেদ খান, বাপার কাজী মদিনা প্রমূখ।
কাজী মদিনা বলেন, অপর্যাপ্ত পারি সরবরাহ, অস্বাস্থকর পানি, স্যুয়ারেজ ব্যবস্থা উন্নত করতে না পাররে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ঢাকার এক কোটি ২০ লক্ষ মানুষ ওয়াসার দিকে তাকিয়ে আছে।
