২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে একসঙ্গে চার সন্তান প্রসব

ফরিদপুরে একসঙ্গে চার সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের সফল প্রসব সম্পন্ন করা হয়। প্রসূতি ও নবজাতকরা সুস্থ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষক আবুল কালাম মোল্লার স্ত্রী লায়লা বেগম (৩০) অন্তঃসত্ত্বা হিসেবে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চার সন্তানের মধ্যে তিনটি কন্যা ও একটি পুত্র। চার সন্তানকেই বর্তমানে ফরিদপুরে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের ইনকিউবিটরে রাখা হয়েছে।

অস্ত্রোপচারকারী ডা. মাহবুবা জানান, এক সঙ্গে চার সন্তানের জন্মদান একটি দুর্লভ ঘটনা। তিনি বলেন, ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শিশুদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যাচ্ছে না।

একসঙ্গে জন্মগ্রহণকারী চার সন্তানের পিতা আবুল কালাম মোল্লা জানান, তিনি খুব খুশি, আনন্দিত। তিনি বলেন, আল্লাহ ওদের বাঁচিয়ে রাখলে আমি ওদের ভরণ-পোষণের সব দায়িত্ব পালন করব।

আবুল কালাম ও লায়লা বেগম দম্পতির ছয় বছর বয়সী এক শিশুকন্যা রয়েছে।