২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহে ৩১৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের জন্যে ৩১৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রাজশাহীতে সোমবার অনুষ্ঠিত পাঁচশ’টি গ্রাম ও পাঁচটি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমভিত্তিক বাংলাদেশ ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জনস¦াস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহী সার্কেল এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের পরিচালক মো. খোদা বক্স, রাজশাহী বিভাগীয় নির্বাহি প্রকৌশলি মো. সাহাবুদ্দিনসহ মাঠ পর্যায়ের প্রায় ৬০ জন প্রকৌশলি অংশ নেন। কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কম্পোনেন্টের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হয়।

তিনশ’টি গ্রামে পাইপের মাধ্যমে, দু’শ’টি গ্রামে পাইপ ছাড়া বিকল্প পদ্ধতিতে নিরাপদ পানি সরবরাহ ও পাঁচটি পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এ প্রকল্পের লক্ষ্য। প্রায় ৩১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ এ প্রকল্পে বিশ্বব্যাংক ২৪০ কোটি টাকা অনুদান সহায়তা দিচ্ছে।