‘আপনার স্ত্রীকে শমসের মোবিন চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেবেন না’
পররাষ্ট্র দফতরের কক্ষে কক্ষে এখন কূটনীতিক ‘প্লেবয়’ হিসেবে পরিচিত শমসের মবিন চৌধুরীকে নিয়ে খোশগল্প ও মুখরোচক আলোচনা চলছে।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত এ ডাকসাইটে কূটনীতিক গত মার্চে তার পররাষ্ট্র সচিব পদ থেকে অব্যহতি নেন।
২০০১ সালের ২৪ অক্টোবর থেকে পররাষ্ট্র সচিব থাকা কালীন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হতে পারে, এ ভীতি থেকেই তার নারী বিষয়ক কেলেঙ্কারি নিয়ে কেউ মুখ খুলতেন না।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দানের পর থেকে শমসের মবিন চৌধুরীর ‘প্লেবয়’ কর্মকান্ড নিয়ে আলোচনা শুরু হয়। এ আলোচনা আবার প্রাণ পেয়েছে তিনি প্রেয়সী রত্নাকে বিয়ে করতে যাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই।
সম্প্রতি রত্না তার স্বামী ও সংসার ত্যাগী হয়েছেন এই শমশের মবিন চৌধুরীর জন্যে।
সূত্র জানায়, শাহেদা ইয়াসমিন রত্না তার স্বামী উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) মাহবুবুল হক খানের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান গত ৪ অক্টোবর। মাহবুব-রত্নার দুই ছেলে এ বিচ্ছেদ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে সূত্র জানায়।
কিছুদিন আগে শমসের মবিন চৌধুরী লিটা সামাদের সঙ্গে তার দেড় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনের সমাপ্তি টানেন।
শমসের-রত্না শিগগিরই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিয়ে করতে যাচ্ছেন এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্র দফতরের কূটনীতিকরা।
পররাষ্ট্র সার্ভিসে শমসের মবিন চৌধুরীর প্লেবয় ইমেজ অনেকেরই জানা। সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী লিটা সামাদও বিষয়টি জানতেন। লিটা’র সাথে ঘনিষ্ট এমন একজন নাম না প্রকাশের শর্তে বিডিনিউজকে বলেন, লিটা স্বামীর এসব অন্ধকার দিকগুলো জানতেন কিন্তু মুখ বুঝে দীর্ঘ সময় ধরে তা সহ্য করে বাধ্য হয়েছেন বিচ্ছেদের পথ বেছে নিতে।
শমসের মোবিন চৌধুরী তার প্লেবয় ইমেজ দিয়ে ঘায়েল করেছেন পররাষ্ট্র সার্ভিসের অনেক মহিলা কূটনীতিক এমনকি বেশ কয়েকজন কূটনীতিকের স্ত্রীকেও।
এমনই একজন কূটনীতিকের স্বামী আক্ষেপ করে বিডিনিউজকে বলেন, অনেক নারী ও যুবতী মেয়ের জীবন ও সংসার নষ্ট করেছে সে, কেবল আল্লাই জানে, ভবিষ্যতে তার হাতে আর কত মেযের জীবন নষ্ট হবে।
তিনি আরও জানান, রাজধানীর অভিজাত ঢাকা ক্লাবে একটি কথা চালু রয়েছে, “আপনার স্ত্রীকে শমসের মোবিন চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেবেন না।’
একজন সম্পাদক কন্যাকে নিয়েও তার আপত্তিকর কর্মকাণ্ডের কথা জানা গেছে। এবং এসব কিছুই নিরবে সহ্য করেছেন সম্পাদক পিতা।
সূত্র জানায়, রত্না শমসের মোবিনকে বিয়ে করার জন্যে বিবাহ বিচ্ছেদের মাত্র দুই দিন পর ৬ অক্টোবর ওয়াশিংটনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।
ঢাকা থেকে এ বিষয়ে শমসের মোবিন চৌধুরী, বীর বিক্রমের সাথে টেলিফোনে আলাপ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এটি তার ‘ব্যক্তিগত বিষয়’। এবং এ বিষয়ে কোনও মন্তব্য করতে তিনি রাজি নন।
তিনি রত্নাকে বিয়ে করতে যাচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে মোবিন চৌধুরী বলেন, বিষয়টি সত্য নয়। আর কিছু বলতে রাজি না থাকলেও তিনি সম্পর্কের কথা উড়িয়ে দেননি।
