২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ১৯টি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) কুষ্টিয়ার ১৯ টি গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা অফিসে ডাকযোগে পাঠানো এক পত্রে সোমবার জেএমবি এ হুমকি দেয়। ‘বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা চাই’ শিরোনামে কম্পিউটারে কম্পোজ করা আধা পৃষ্ঠার এ পত্রের প্রেরক জেএমবি’র জেলা শাখার চিফ কমান্ডার।

এতে বলা হয়, দলের কার্যক্রমে কোনো রকম বাধা দেওয়া হলে আদালত, পুলিশ লাইন, থানা, সব ব্যাংক, প্রেসক্লাব, পৌরসভা, বিভিন্ন মার্কেট, বিপনী বিতান, বহুতল ভবনসহ ১৯ টি গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

পত্রে বলা হয়, ‘এটি কোনো হুমকি নয়, এটি জেহাদ ঘোষণা। জেএমবির সদস্যরা দেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ. নাসের চৌধুরী বিডিনিউজকে জানান, জেএমবির ওই পত্র পাওয়ার পর প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। উল্লেখিত স্থাপনাগুলোতে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।