শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ; নিহত ৩, আহত ১
সীতাকুন্ডের ভাটিয়ারীতে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে সোমবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হচ্ছে মোহাম্মদ হবি, মোহাম্মদ কাঞ্চন ও মোহাম্মদ শামীম।
পুলিশ জানায়, ভাটিয়ারীর সিক্স স্টার কর্পোরেশন নামের শিপ ব্রেকিং ইয়ার্ডে সকাল ৯টায় একটি তেলের ট্যাংকার কাটার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তিন জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়। আহত লাল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
