২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক এসএপ্রু পরলোকে

বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক এসএপ্রু (৬২) সোমবার ভোরে স্থানীয় পুরাতন রাজবাড়িতে পরলোক গমন করেছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 12:18 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং-এর স্বামী। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীতে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

১৯৪৩ সালে এসএপ্রু বান্দরবান বোমাং রাজ পরিবারে জন্মগ্রহণ করেন।

পারিবারিক সূত্র বিডিনিউজকে জানায়, আগামী ১৯ অক্টোবর বিকেল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।